Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদের দিন শাহী চিকেন রোস্ট যেভাবে তৈরি করবেন

BN DESK
03 September 2026, 12:06 AM পড়তে ১ মিনিট
ঈদের দিন শাহী চিকেন রোস্ট যেভাবে তৈরি করবেন

ঈদের দিন সকালে মেহমানদের জন্য পোলাওয়ের সাথে তৈরি করতে পারেন শাহী চিকেন রোস্ট। এই রোস্ট তৈরি করতে আপনাকে আলাদাভাবে মাংসকে মেরিনেট করার ঝামেলা পোহাতে হবে না। চট জলদি যেকোনো সময় চাইলেই আপনি তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার খাবারটি।


প্রয়োজনীয় উপকরণ: মুরগির রোস্ট তৈরি করার জন্য আপনার যেসব উপকরণের প্রয়োজন হবে তা হলো দেশি মুরগির লেগপিস ৪ টি, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, পিয়াজ বাটা ১ চা চামচ, পিঁয়াজ কুচি ১ কাপ, ছোট সবুজ এলাচ ২ টি, দারুচিনির চোট টুকরো ২টি, তেজপাতা ৩ টি, টকদই ১ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো ১ চা চামচ, কাজুবাদাম বাটা ১ চা চামচ, পেস্তা বাদাম বাটা ১ চা চামচ, কাঠ বাদাম বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ ২টি, ঘি ১ টেবিল চামচ এবং সয়াবিন তেল ৩ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন: মুরগির লেগপিসগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিন। এবার একটি সসপ্যানে ঘি দিয়ে তাতে এলাচ, দারুচিনি ও তেজপাতা দিন। ফ্লেভার না আসা পর্যন্ত অপেক্ষা করুন। ১/২ কাপ পেঁয়াজ বেরেস্তার জন্য হালকা লাল করে ভেজে নিন। এবার এ পর্যায়ে মাংসগুলো সামান্য বাদামী রঙের করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে আলাদা একটি প্লেটে তুলে একপাশে রেখে দিন।

এবারে সেই সসপ্যানেই সয়াবিন তেল দিয়ে দিন। বাকি ১/২ কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজুন। ভাজা হয়ে গেলে এতে দিন আদা, রসুন আর পেঁয়াজের বাটা। যতক্ষণ তেল ওপরে উঠে না আসে ততক্ষণ রান্না করুন। এবারে এতে কাজু, পেস্তা আর কাঠ বাদাম বাটা দিন। ভালো করে নাড়তে থাকুন। যেন মশলা সসপ্যানে লেগে না যায়।


লাল মরিচের গুঁড়ো দিয়ে রান্না করুন আরও ১ মিনিটের মতো। এবারে এতে দিয়ে দিন টকদই। মশলা কষানো হয়ে গেলে মাংসগুলো তাতে ছেড়ে দিন। সামান্য পরিমাণে গরম পানি ও কাঁচা মরিচ দিয়ে মাংসগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিন।

সবশেষে ঢাকনা দিয়ে অপেক্ষা করুন মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত। মাংস সিদ্ধ হয়ে গেলে এবং মশলার ওপর তেল উঠে এলে চুলা থেকে রোস্ট নামিয়ে ফেলুন। খাওয়ার আগে ওপরে বেরেস্তা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন মুরগির রোস্ট।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

ঈদের দিন শাহী চিকেন রোস্ট যেভাবে তৈরি করবেন

B
BN DESK | 08 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার