Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

BN DESK
10 October 2025, 12:47 PM পড়তে ১ মিনিট
ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক:  নড়াইলে লোহগড়া  উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে  ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ফাতিমা সিদ্দিকা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

 মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত ফাতিমা সিদ্দিকা লোহাগড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চোরখালী এলাকার মোশাররফ হোসেন মোল্যার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে শিশু ফাতিমা। মঙ্গলবার বিকেলে অন্য শিশুদের সঙ্গে পুকুরে গোসলে নেমে ডুবে যায় সে। পরে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ‘‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’’

এলাকা: নড়াইল লোহাগড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 02 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার