Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদে সোনার দাম আড়াই হাজারেরও ওপর বাড়ানোর ঘোষণা

BN DESK
02 September 2026, 08:38 AM পড়তে ১ মিনিট
ঈদে সোনার দাম আড়াই হাজারেরও ওপর বাড়ানোর ঘোষণা

নিউজ ডেস্ক:    ঈদের আগে দেশের বাজারে বাড়াছে সোনার দাম। প্রায় আড়াই হাজার টাকারও বেশি বাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কার্যকর হবে সোমবার (১৭ মার্চ) থেকে ।

রোববার (১৬ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে গত ৫ মার্চ সোনার দাম বাড়ানো হয়, যা পরদিন থেকে কার্যকর হয়। এরপর ৮ মার্চ সোনার দাম কমানোর ঘোষণা দেওয়া হয়। আর ১ মার্চও সোনার দাম কমানো হয়।


নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ২৫ হাজার ৫৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

ঈদে সোনার দাম আড়াই হাজারেরও ওপর বাড়ানোর ঘোষণা

B
BN DESK | 16 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার