Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈশ্বরগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামি বাদশা গ্রেফতার

BN DESK
04 September 2026, 03:19 PM পড়তে ১ মিনিট
ঈশ্বরগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামি বাদশা গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামি মোহাম্মদ বাদশা মিয়া (২৬) কে গ্রেফতার করেছে র‍্যাব।

গতকাল সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত বাদশাকে আটকের পর মঙ্গলবার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলামের স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব সুত্রে জানা যায়, র‍্যাব-১৪ সিপিএসসি ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলায় প্রধান আসামি মোহাম্মদ বাদশা মিয়াকে আটক করা হয়। আটক বাদশা সানিয়াপাড়া গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।

উল্লেখ্য, গত ২৭ জুলাই মাসে ভিকটিম কিশোরী (১৯) গাজীপুর জেলার মাস্টারবাড়ী এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। পরে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা এলাকার হযরত শাওয়াল (রহঃ) এর মাজারের সামনে পথ আটকে কয়েকজন যুবক তাকে পাশের বাঁশ ঝাড়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। পরবর্তীতে ৩ আগস্ট বিষয়টি নিয়ে ভিকটিম বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামি বাদশা গ্রেফতার

B
BN DESK | 19 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার