Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

উজিরপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

BN DESK
10 October 2025, 01:06 PM পড়তে ১ মিনিট
উজিরপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে অভিযান চালিয়ে ৯ হাজার ৯০৩ পিস ইয়াবাসহ শান্তনা আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক করেছে ডিবি পুলিশ।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে বামরাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শান্তনা আক্তার বরিশালের কাউনিয়া থানার কাকাশুরা গ্রামের সুরুজ হাওলাদারের স্ত্রী।

বরিশাল জেলা ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা ১১টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৯ হাজার ৯০৩ পিস ইয়াবাসহ শান্তনা আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

উজিরপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

B
BN DESK | 03 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার