Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

উজিরপুরে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

BN DESK
13 June 2026, 10:31 PM পড়তে ১ মিনিট

বরিশালের উজিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় একটি চাপাতি ও একটি ধারালো ছোরাও উদ্ধার করা হয়েছে।

তবে অভিযানের মূল লক্ষ্য হিসেবে চিহ্নিত মাদক কারবারি নজরুল বেপারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হন।

আজ শনিবার (১৩ জুন) ভোররাত ৪টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে নজরুল বেপারীর বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাড়ির ভেতর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

একই সঙ্গে একটি চাপাতি ও একটি ধারালো ছোরা জব্দ করা হয়।

অভিযান চলাকালে প্রধান অভিযুক্ত নজরুল বেপারী কৌশলে পালিয়ে গেলেও তার স্ত্রী মাহামুদা বেগমকে (৩৮) ঘটনাস্থল থেকে আটক করা হয়।পরে উদ্ধার হওয়া মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মাদক ও দেশীয় অস্ত্রের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার মাহামুদা বেগমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে পলাতক নজরুল বেপারীকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এলাকা: বরিশাল উজিরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

উজিরপুরে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

B
BN DESK | 13 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার