Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নেতাকর্মীদের সহযোগিতার আহ্বান জামায়াত আমিরের

BN DESK
03 September 2026, 03:45 AM পড়তে ১ মিনিট
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নেতাকর্মীদের সহযোগিতার আহ্বান জামায়াত আমিরের

উত্তরায় বিমান বিধ্বস্তে দলের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

আজ সোমবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ আহ্বান জানান তিনি। জামায়াতের আমির লেখেন, রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ওপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তা প্রদানে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

ডা. শফিকুর রহমান লেখেন, আল্লাহ তা’য়ালা নিহতদের প্রতি রহম করুন, তাদের ক্ষমা করুন এবং প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আহতদের আল্লাহ তা’য়ালা দ্রুত পূর্ণ সুস্থতা দান করে তাঁর অপরিসীম নিয়ামতে সিক্ত করুন। তিনি আরও লেখেন, নিহতদের আপনজন, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ তা’য়ালা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নেতাকর্মীদের সহযোগিতার আহ্বান জামায়াত আমিরের

B
BN DESK | 21 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার