Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

উপদেষ্টাকে পানির বোতল ছুড়ে মারা ষড়যন্ত্রের অংশ: এ্যানি

BN DESK
05 September 2026, 06:19 AM পড়তে ১ মিনিট
উপদেষ্টাকে পানির বোতল ছুড়ে মারা ষড়যন্ত্রের অংশ: এ্যানি

উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল ছুড়ে মারার ঘটনা ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, এসব ঘটনা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। কেউ কেউ এ পরিবেশটাকে ঘোলাটে করে পরিস্থিতি উত্তপ্ত করতে চায়। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বা প্রতিনিধির সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

আজ শুক্রবার (১৬ মে) লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচনের লক্ষ্যে তালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র চলছে। একটি চক্র লুটপাটের অর্থ দিয়ে স্বাভাবিক ও ভোটের প্রক্রিয়াকে অস্বাভাবিক, অস্থিরতায় বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার সব দাবি এখনই মানতে পারবে না। যেখানে ১৭ বছর লুটপাট হয়েছে, অনিয়ম-অত্যাচার হয়েছে—তাহলে একটি নির্বাচিত সরকার এসেও সব সমস্যা সমাধান করতে পারবে না। অনেকেই দাবি তুলবে। আলোচনার মাধ্যমে সমাধানেরই চেষ্টা বের করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান ও মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

উপদেষ্টাকে পানির বোতল ছুড়ে মারা ষড়যন্ত্রের অংশ: এ্যানি

B
BN DESK | 16 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার