Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঋণের চাপে মুদি দোকানির আত্মহত্যা

BN DESK
03 September 2026, 03:43 AM পড়তে ১ মিনিট
ঋণের চাপে মুদি দোকানির  আত্মহত্যা

ঝিনাইদহ সদরে ঋণের চাপে নফু জোয়ার্দার নামের এক মুদি দোকানি আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার তেঘরি গ্রামের এ ঘটনা ঘটে।

নফু জোয়ার্দার পার্শ্ববর্তী দক্ষিণ কাস্টসাগরা গ্রামের আখের আলী জোয়ার্দারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নফু দীর্ঘদিন ধরে গ্রামের বাজারে মুদি ব্যবসা করে আসছিল।গত কয়েকমাস আগে ব্যবসার জন্য স্থানীয় এনজিও এবং সুদের কারবারিদের কাছ থেকে টাকা ঋণ নেন তিনি। কিন্তু হঠাৎ ঋণের টাকার জন্য তাকে বিভিন্ন জায়গা থেকে চাপ দেওয়া হয়। এজন্য বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী তেঘরি গ্রামের নির্জন বাঁশ বাগানের মধ্যে গাছের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করে নফু।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই দোকানির আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঋণের চাপে মুদি দোকানির আত্মহত্যা

B
BN DESK | 28 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার