Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঋণের চাপ সইতে না পেরে আত্মহত্যা করলেন বৃদ্ধ

BN DESK
02 September 2026, 01:46 PM পড়তে ১ মিনিট
ঋণের চাপ সইতে না পেরে আত্মহত্যা করলেন বৃদ্ধ

হবিগঞ্জ জেলার বাহুবলে প্রতিনিয়ত পাওনাদারের তাগাদা সহ্য করতে না পেরে ঋণগ্রস্ত আঞ্জব আলী (৫৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

আজ শনিবার (১০ মে) দুপুরে বাহুবল থানার একদল পুলিশ বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে।

তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত মামদ আলী ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, আঞ্জব আলী পরিবারের ভরণ পোষণসহ নানা কারণে ঋণ করেছিলেন। পাওনাদারের জ্বালায় তিনি অতিষ্ঠ হয়ে উঠেন। সকাল বা ভোরে এক সময় বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

পরিবারের সদস্যরা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে বাহুবল থানা পুলিশ লাশের সুরতহাল করে উদ্ধার করেছে। বাহুবল মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

ঋণের চাপ সইতে না পেরে আত্মহত্যা করলেন বৃদ্ধ

B
BN DESK | 10 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার