Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এই গরমে আপনার শরীর ঠান্ডা রাখবে যেসব খাবার

BN DESK
02 September 2026, 09:52 PM পড়তে ১ মিনিট

গরমে টেলিভিশনের একটি পরিচিত বিজ্ঞাপনে দেখা যায়, সূর্য যেন স্ট্র দিয়ে মানুষের শরীর থেকে পানি টেনে নিচ্ছে। ধীরে ধীরে সেই ব্যক্তি ক্লান্ত হয়ে পড়ে, শরীরে অস্বস্তি বাড়তে থাকে, এমনকি একসময় অজ্ঞানও হয়ে যায়। দৃশ্যটি কল্পনাপ্রসূত হলেও বাস্তবে অতিরিক্ত গরমে আমাদের শরীর প্রায় একই ধরনের সমস্যার মুখোমুখি হয়।

প্রচণ্ড তাপের মধ্যে শরীর নিজেকে ঠান্ডা রাখতে ঘামের সাহায্য নেয়। কিন্তু অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে পানি ও প্রয়োজনীয় ইলেকট্রোলাইট বের হয়ে যায়। ফলে দেখা দেয় পানিশূন্যতা, দুর্বলতা ও ক্লান্তি। তাই গরমের সময়ে এমন কিছু খাবার ও পানীয় খাওয়া জরুরি, যা শরীরকে শীতল রাখার পাশাপাশি পানির ঘাটতি পূরণে সাহায্য করে। কিছু খাবার খেলে শরীরে স্বস্তি অনুভূত হয় এবং হজমও ভালো থাকে।

গরমে শরীর ঠান্ডা রাখতে যেসব খাবার উপকারী

  • তরমুজ: গ্রীষ্মের সবচেয়ে জনপ্রিয় ফলগুলোর একটি তরমুজ। এতে প্রায় ৯২ শতাংশ পানি থাকে, যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। পাশাপাশি এতে থাকা ভিটামিন সি ও লাইকোপেন শরীরের কোষকে সুরক্ষা দেয় এবং গরমে ক্লান্তি কমাতে সহায়তা করে।
  • শসা: প্রায় ৯৫ শতাংশ পানি সমৃদ্ধ শসা শরীরের পানির ঘাটতি পূরণে কার্যকর। এটি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং উচ্চমাত্রার ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য দূরেও উপকারী। গরমে চোখে জ্বালা বা ক্লান্তি অনুভব করলে ঠান্ডা শসার টুকরো চোখের ওপর রাখলেও আরাম মেলে।
  • ডাবের পানি: ডাবের পানি প্রাকৃতিকভাবে ইলেকট্রোলাইটসমৃদ্ধ একটি পানীয়। এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম শরীরের খনিজ ঘাটতি পূরণ করে এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করে।
  • কাঁচা আমের শরবত: কাঁচা আম দিয়ে তৈরি আমপোড়া শরবত গরমে বেশ উপকারী। এটি শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে এবং হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে।
  • কমলা ও জাম্বুরার মতো টক ফল: টক জাতীয় ফলে প্রচুর ভিটামিন সি থাকে। এসব ফল শরীরকে সতেজ রাখে এবং পানিশূন্যতা রোধে সহায়ক ভূমিকা পালন করে।
  • টক দই ও বাটারমিল্ক: প্রোবায়োটিকসমৃদ্ধ টক দই হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। দই-চিঁড়া, লাচ্ছি কিংবা বাটারমিল্ক গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে বেশ কার্যকর। নিয়মিত বাটারমিল্ক পান করলে শরীরে প্রশান্তি আসে।
  • পুদিনা পাতা: পুদিনা পাতায় থাকা মেন্থল শরীরে স্বাভাবিক শীতল অনুভূতি তৈরি করে। তাই বিভিন্ন শরবত ও খাবারে পুদিনার ব্যবহার গরমে স্বস্তি বাড়ায়।
  • পানিসমৃদ্ধ সবজি: লাউ, ঝিঙে, পটল, চিচিঙ্গা, করলা, পালং ও পুঁইশাকের মতো সবজিতে পানির পরিমাণ বেশি থাকে। এগুলো সহজপাচ্য এবং শরীরের প্রয়োজনীয় ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণেও সাহায্য করে।
  • তোকমা দানা: পানিতে ভিজিয়ে তোকমা দানা খেলে শরীরে দ্রুত ঠান্ডা অনুভূতি আসে। গরমের দিনে এটি বেশ উপকারী।
  • পান্তা ভাত: পান্তা ভাত শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং খনিজ লবণের ভারসাম্য বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখে।
  • লেবুর শরবত: ভিটামিন সি-সমৃদ্ধ লেবুর শরবত গরমে শরীরকে সতেজ ও চাঙা রাখতে সাহায্য করে।

ছাতুর শরবত: ছাতুর শরবত শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক এবং দীর্ঘ সময় শক্তি জোগাতে সাহায্য করে।

গরমে যেসব খাবার কম খাওয়াই ভালো

  • অতিরিক্ত লাল মাংস
  • বেশি তেলযুক্ত ভাজাপোড়া খাবার
  • ঝাল ও অতিরিক্ত মসলাযুক্ত খাবার
  • অতিরিক্ত চা ও কফির মতো ক্যাফেইনসমৃদ্ধ পানীয়

গরমের সময়ে সঠিক খাবার নির্বাচন শুধু শরীর ঠান্ডা রাখতেই নয়, সুস্থ ও কর্মক্ষম থাকতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রচণ্ড গরমে পানি ও পানিসমৃদ্ধ খাবার বেশি খাওয়ার অভ্যাস শরীরকে রাখবে সতেজ ও স্বস্তিতে।

তথ্যসূত্র: ভেরি ওয়েল হেলথ

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

এই গরমে আপনার শরীর ঠান্ডা রাখবে যেসব খাবার

B
BN DESK | 02 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার