Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এই বর্ষায় বানিয়ে নিন গার্লিক চিলি পটেটো বাইটস

BN DESK
10 October 2025, 08:46 PM পড়তে ১ মিনিট
এই বর্ষায় বানিয়ে নিন গার্লিক চিলি পটেটো বাইটস

লাইফস্টাইল ডেস্ক : এই বর্ষায় আলু খেতে একঘেয়েমি লাগছে? স্বাদের পরিবর্তন আনতে তৈরি করতে পারেন মজাদার কোরিয়ান গার্লিক চিলি পটেটো বাইটস। খুব কম সময়ে ও হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আলুর এই পদটি বানানো যায়। সকাল-বিকেলের যে কোনো সময়ের নাশতায় গার্লিক চিলি পটেটো বাইটস তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন।

আসুন জেনে নেওয়া যাক গার্লিক চিলি পটেটো বাইটস তৈরির করার জন্য কী কী লাগবে এবং কীভাবে তৈরি করবেন-

উপকরণ
১. আলু ২-৩ টি (মাঝারি সাইজ)
২. কর্নফ্লাওয়ার ১ কাপ
৩. রসুন কুচি ১ টেবিল চামচ
৪. পেঁয়াজ কুচি ২ টি
৫. বেকিং পাউডার ১/৪ চা চামচ
৬. লবণ স্বাদমতো
৭. টমেটো সস ২ টেবিল চামচ
৮. চিলি সস ২ টেবিল চামচ
৯. পানি পরিমাণমতো (ডো তৈরির জন্য)

প্রস্তুতি প্রণালি
আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালোভাবে মেখে নিন। মাখানো আলুর সঙ্গে কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, লবণ এবং পরিমাণ মতো পানি মিশিয়ে নরম ডো তৈরি করুন। ডো থেকে ছোট ছোট বাইটস বা আপনার পছন্দসই আকারে তৈরি নিন। এরপর একটি প্যানে তেল গরম করে বাইটসগুলো বাদামি ভেজে নিন।

অন্য একটি প্যানে অল্প তেলে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। এরপর টমেটো সস, চিলি সস মিশিয়ে ঘন সস তৈরি করুন। ভাজা আলুর বাইটসগুলো তৈরি করা গার্লিক-চিলি সসের সঙ্গে মিশিয়ে ভালো করে সসে মাখিয়ে নিন। হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

এই বর্ষায় বানিয়ে নিন গার্লিক চিলি পটেটো বাইটস

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার