Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এই শীতে যেভাবে গোসল করাবেন আপনার শিশুকে

BN DESK
02 September 2026, 10:51 PM পড়তে ১ মিনিট
এই শীতে যেভাবে গোসল করাবেন আপনার শিশুকে

শীত মৌসুমে বড়দের ত্বক বেশি শুষ্ক হয়ে যায়। আর শিশুদের ত্বক যেহেতু খুবই সংবেদনশীল, তাই শীতের সময় গোসল না করালে ত্বক আরও শুষ্ক হতে পারে। এতে শিশুর শরীরে দেখা দিতে পারে র‌্যাশ। এছাড়া শিশুকে পরিচ্ছন্ন না করা হলে চর্ম রোগও হতে পারে। শরীরে ঘাম জমে আরও বেশি অসুস্থ হতে পারে শিশু। তাই শীতে একদিন পর পর কুসুম গরম পানিতে গোসল করাতে হবে খুদেকে।

গোসলের জন্য নির্দিষ্ট সময় রাখতে হবে। সবচেয়ে ভালো সময় বেলা সাড়ে ১১টার দিকে শিশুকে গোসল করালে। চিকিৎসক জানাচ্ছেন, শীতকালে তো ঠান্ডা পড়ে বেশি তাই বেশি বেলা করে শিশুকে গোসল করাবেন না।

সকালের দিকে ভালো করে তেল মালিশ করে হালকা গরম পানিতে শিশুকে গোপল করাতে হবে। গোসল করে দ্রুত শরীর মুছে গরম জামা-কাপড় পরাতে হবে। যেদিন কুয়াশা বেশি পড়ে সেদিন শিশুবে গোসল করাবেন না।

খোলা জায়গায় শিশুকে গোসল করাবেন না। ভেজা তোয়ালে শিশুর গায়ে জড়াবেন না। গোসলের পর ময়েশ্চারাইজার মাখাতে হবে।  শিশুর ত্বক বুঝে কী ধরনের ক্রিম মাখাবেন তা চিকিৎসকের থেকে জেনে নিতে হবে।  গোসলের পরে রোদে শিশুকে রাখুন কিছুক্ষণের জন্য। এতে চট করে শিশুর ঠান্ডা লাগবে না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

এই শীতে যেভাবে গোসল করাবেন আপনার শিশুকে

B
BN DESK | 07 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার