Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

একটি দল ক্ষমতার জন্য উদগ্রীব হয়ে উঠেছে : ডা. শফিকুর রহমান

BN DESK
02 September 2026, 02:13 AM পড়তে ১ মিনিট

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি দল ক্ষমতার জন্য উদগ্রীব হয়ে উঠেছে। দেশের জনগণ আগেও তাদের দেখেছে।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনি প্রচারণায় এমন মন্তব্য করেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়ের বিরুদ্ধে যখন জুলাই আন্দোলন হয়, তখন ইন্টারনেট কেড়ে নেওয়া হয়েছিল। যাতে খুনকে বৈধতা দেওয়া যায়, অন্যায়কে লুকিয়ে রাখা যায়। নির্বাচন কমিশন এখন এমনই আচরণ করছে, কেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। তিনি বলেন, নির্বাচন কমিশন আজকে সন্ধ্যার মধ্যে এই বিধি তুলে না নিলে নির্বাচন ভণ্ডুল করার যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।

ডা. শফিকুর রহমান বলেন, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ হয়ে পড়েছে। হতাশা থেকে তারা চোরাইপথে নির্বাচনকে হাইজ্যাক করার চেষ্টা করছে। তাদের সমস্ত অপকর্ম প্রতিহত করা হবে। তিনি বলেন, মোহাম্মদপুরে মাদক এবং অস্ত্রের বাণিজ্য হয়। ক্ষমতায় গেলে বিপথগামী সন্তানদের সুপথে ফিরিয়ে আনা হবে। ক্ষমতায় গেলে জনগণের সরকার গঠন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

একটি দল ক্ষমতার জন্য উদগ্রীব হয়ে উঠেছে : ডা. শফিকুর রহমান

B
BN DESK | 09 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার