Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

একনলা বন্দুক ও শক মেশিনসহ সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

BN DESK
07 October 2025, 03:58 PM পড়তে ১ মিনিট
একনলা বন্দুক ও শক মেশিনসহ সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহের শৈলকুপা থেকে একনলা বন্দুক, শক মেশিন, রামদাসহ পলাশ মিয়া নামের এক সাবেক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

আজ সোমবার (৭ জুলাই) ভোরে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পলাশ মিয়া ওই গ্রামের জিয়ারত আলীর ছেলে।

সেনাবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শৈলকুপা সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে কৃত্তিনগর গ্রামে অভিযান চালানো হয়। এতে সাবেক সেনাসদস্য পলাশ মিয়ার বাড়ি থেকে একটি একনলা বন্দুক, ইলেকট্রনিক শক মেশিন ও একটি রামদা পাওয়া যায়। তখন তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা অস্ত্রসহ পলাশ মিয়াকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।

পলাশ মিয়ার নামে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, একটি একনলা বন্দুক, ইলেকট্রিক শক মেশিন, একটি রামদাসহ সাবেক সেনাসদস্য পলাশ মিয়াকে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে। গ্রেপ্তার পলাশ মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

একনলা বন্দুক ও শক মেশিনসহ সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

B
BN DESK | 07 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার