Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এক ইলিশ বিক্রি ১৪ হাজার টাকায়!

BN DESK
03 September 2026, 05:04 PM পড়তে ১ মিনিট
এক ইলিশ বিক্রি ১৪ হাজার টাকায়!

বরগুনার বলেশ্বর নদীর মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি রূপালি ইলিশ। আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকালে পাথরঘাটা বিএফডিসি মার্কেটে মাছটি বিক্রি হয় ১৪ হাজার টাকায়।

জানা গেছে, শুক্রবার (২৫ এপ্রিল) ভোর রাতে জোয়ারের সময় পাথরঘাটার সাবার নামের একটি নৌকার জেলেরা মাছ ধরতে গেলে জালে উঠে আসে ইলিশটি। পড়ে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতারণ কেন্দ্রে মাছটি নিয়ে আছেন বাজারে নিয়ে আসা হয় খোলা ডাকে বিক্রির জন্য।

পাথরঘাটা বিএফডিসি মার্কেটের মোস্তফা আলমের ফিশিং অ্যান্ড মার্চেন্ট আড়তে মাছটি নেন স্থানীয় পাইকার হানিফ মিয়া। প্রতি মণ দুই লাখ বিশ হাজার টাকা দরে ইলিশটি কিনে নেন তিনি, যার একক দাম পড়ে ১৪ হাজার টাকা।

স্থানীয় পাইকার হানিফ মিয়া বলেন, এটি বলেশ্বর নদীর রাজা ইলিশ। এ নদীর মাছ দেখতে যেমন চকচকে রূপালি, খেতেও তেমনি অসাধারণ। মাছটি ঢাকায় পাঠিয়ে বিক্রি করা হবে।

উল্লেখ্য, ইলিশের মৌসুম নয় এখন। এমন সময় এত বড় ও মূল্যবান ইলিশ ধরা পড়ায় জেলেদের মাঝে উৎসাহ দেখা গেছে। একইসঙ্গে বাজারে ক্রেতাদের মাঝেও ব্যাপক কৌতূহল তৈরি হয় মাছটি ঘিরে।

এলাকা: বরগুনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

এক ইলিশ বিক্রি ১৪ হাজার টাকায়!

B
BN DESK | 25 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার