Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এক টানে জালে উঠল ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখে বিক্রি

BN DESK
06 September 2026, 08:30 AM পড়তে ১ মিনিট
এক টানে জালে উঠল ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখে বিক্রি

বর্তমানে গভীর সমুদ্রে ইলিশের দেখা নাই। কিন্তু হঠাৎ পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে মিললো ১৯৫ মণ ইলিশ। এফ বি বিসমিল্লাহ-১ নামের একটি ট্রলারের জেলেদের জালে এসব মাছ ধরা পড়ে।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে মৎস্যবন্দর আলীপুরে মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। তবে মাছের সাইজ ছোট হওয়ায় দাম কম পেয়েছেন বলে জানিয়েছেন জেলেরা।

জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানান, তারা গত রবিবার আলীপুর ঘাট থেকে ১৭ জন জেলে সমুদ্রে যায় মাছ শিকারে। কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণ দিকে প্রায় ৯০ কিলোমিটার গভীর সমুদ্রে জাল ফেলেন। দীর্ঘ চার দিন পর তাদের জালে কাঙ্ক্ষিত এ মাছগুলো ধরা পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় আলীপুরে মেসার্স ফাইভ স্টার ফিস নামের একটি মৎস্য আড়তে এসব মাছ নিয়ে আসলে তা নিলামের মাধ্যমে ৪০ লাখ ১৪ হাজার টাকায় বিক্রি করেন। 

ট্রলারের মালিক খলিলুর রহমান খান বলেন, অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে। এতো দিন যে লোকসান গুণতে হয়েছে, তা এই মাছ বিক্রি করে কিছুটা কাটিয়ে উঠতে পারবেন বলে তিনি সাংবাদিকদের জানান।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আশা করছি শীত কিছুটা কমলে অধিকাংশই জেলের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে। 

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

এক টানে জালে উঠল ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখে বিক্রি

B
BN DESK | 10 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার