Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এটিএম আজহারুলের রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

BN DESK
05 September 2026, 06:10 AM পড়তে ১ মিনিট
এটিএম আজহারুলের রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়েছে। আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত এই আবেদনের শুনানি মুলতবি করা হয়। আজ আংশিক শুনানি অনুষ্ঠিত হয়, বাকি শুনানি আগামীকাল হবে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ১০টার পর প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে এ শুনানি হয়। জামায়াত নেতা আজহারের শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। আইনজীবী প্যানেলে আছেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহজাহান, অ্যাডভোকেট শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন।এর আগে, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আবেদন শুনানির জন্য মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিন ঠিক করেন আপিল বিভাগ। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিভিউ শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এসময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও এটিএম আজহারুল ইসলাম আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন।

২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেছিলেন এটিএম আজহারুল ইসলাম। ২৩ পৃষ্ঠার পুনর্বিবেচনার এ আবেদনে মোট ১৪টি যুক্তি উপস্থাপন করা হয়। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ।

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা-হত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো ৯ ধরনের ৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল এটিএম আজহারের বিরুদ্ধে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

এটিএম আজহারুলের রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

B
BN DESK | 25 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার