Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এনআরবিসি ব্যাংককে ‘লেটার অব এপ্রিসিয়েশন’ প্রদান করলো বাংলাদেশ ব্যাংক

BN DESK
05 September 2026, 09:30 AM পড়তে ১ মিনিট
এনআরবিসি ব্যাংককে ‘লেটার অব এপ্রিসিয়েশন’ প্রদান করলো বাংলাদেশ ব্যাংক

আর্থিক অন্তর্ভূক্তিমূলক বিষয়ক আন্তর্জাতিক কর্মসূচিতে সেরা অংশগ্রহণকারীর স্বীকৃতি হিসেবে এনআরবিসি ব্যাংককে ‘লেটার অব এপ্রিসিয়েশন’ প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার ১ জুন, ২০২৫, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানের নিকট থেকে স্বীকৃতিপত্রটি  গ্রহণ করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো: তৌহিদুল আলম খান। এসময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম খান উপস্থিত ছিলেন। 
বাংলাদেশ ব্যাংক-অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের (আফি) যৌথ শিখন কর্মসূচির আওতায় অভিজ্ঞতা বিনিময় ও পণ্য প্রদর্শনীতে অংশগ্রহণকারী ১০ ব্যাংককে এই স্বীকৃতি প্রদান করে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ। 
অনুষ্ঠানে ডেপুটি গভর্নর  ড. মো. হাবিবুর রহমান বলেন, আর্থিক অন্তর্ভূক্তিমূলক কর্মকাণ্ড অর্থনীতির শক্তি হিসেবে কাজ করে। প্রান্তিক পর্যায়ের মানুষদের কাছে ব্যাংকগুলো সেবা পৌছানোর মাধ্যমে মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে, ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে এবং মানুষের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখে। এসব কর্মকাণ্ড সমাজে আয় বৈষম্য দূর করত সহায়তা করে। আর্থিক অন্তর্ভূক্তিমূলক  কর্মকাণ্ডে অগ্রগামী ১০ ব্যাংককে স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত। এসব ব্যাংকগুলোর কর্মকাণ্ড আন্তর্জাতিক পরিমণ্ডলের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। 
এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনর পরিচালক এবং সিইও ড. মো.তৌহিদুল আলম খান বলেন, গ্রামের অসহায়, দুস্থ ও প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে ব্যাংকিং সেবার আওতায় আনতে ১০/৫০/১০০ টাকার বিনিময়ে অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হয়েছে। তাদের কর্মসংস্থানের জন্য সহজশর্ত বিনাজামানতে ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে। অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এধনরনের স্বীকৃতি আমাদের কর্মকাণ্ডকে আরও বেগবান করতে অনুপ্রাণিত করবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

এনআরবিসি ব্যাংককে ‘লেটার অব এপ্রিসিয়েশন’ প্রদান করলো বাংলাদেশ ব্যাংক

B
BN DESK | 01 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার