Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এনআরবিসি ব্যাংকের আমানত ২০ হাজার কোটি টাকার মাইলফলকে

BN DESK
10 October 2025, 12:42 PM পড়তে ১ মিনিট
এনআরবিসি ব্যাংকের আমানত ২০ হাজার কোটি টাকার মাইলফলকে

এনআরবিসি ব্যাংকে গ্রাহকদের জমাকৃত আমানতের পরিমান ২০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। সোমবার, ৩০ জুন, ২০২৫ এনআরবিসি ব্যাংকের আমানতের পরিমান দাঁড়িয়েছে ২০ হাজার ১৪ কোটি টাকা। ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা  ও বিশ্বাসের প্রতিফলনের এই দিনটিকে উদযাপন করেছে এনআরবিসি ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর উদযাপন অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, ডিএমডি কবীর আহমেদ ও হারুনুর রশীদসহ বিভাগীয় প্রধান এবং শাখা-উপশাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো.তৌহিদুল আলম খান বলেন, সারা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিন্ন ভিন্ন আর্থিক প্রয়োজন পূরণ করে গ্রাহকদের সন্তুষ্টি ও আস্থা অর্জন করেছে এনআরবিসি ব্যাংক। আমানতের এই মাইলফলক অতিক্রম এনআরবিসি ব্যাংকের প্রতি গ্রাহকদের সেই আস্থার প্রতিফলন। গ্রাহকরা তাদের কষ্টার্জিত অর্থের নিরাপদ স্থান হিসেবে এনআরবিসি ব্যাংককে বেঁছে নিয়েছেন। ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ও সহজ সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।  এই অর্জনের জন্য সম্মানিত গ্রাহকবৃন্দ, নিয়ন্ত্রক সংস্থাসমূহ, উদ্যোক্তা, শেয়ারহোল্ডার এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।  

উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক সারাদেশে ১০৯টি শাখা এবং ৪১৩টি উপশাখার মাধ্যমে সকল শ্রেণি-পেশার মানুষদেরকে প্রয়োজন মাফিক ব্যাংকিং সেবা প্রদান করছে। প্রথাগত ব্যাংকিংয়ের পাশাপাশি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও প্রদান করছে এনআরবিসি ব্যাংক।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

এনআরবিসি ব্যাংকের আমানত ২০ হাজার কোটি টাকার মাইলফলকে

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার