Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

BN DESK
05 September 2026, 09:37 AM পড়তে ১ মিনিট
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের ২০০তম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ৪ মে ২০২৫, প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো: আলী হোসেন প্রধানিয়া। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো: আবুল বশর, মো: আনোয়ার হোসেন, মো: নুরুল হক, ব্যারিস্টার মো: শফিকুর রহমান এবং মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ। এছাড়া, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কবীর আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হারুনুর রশিদ এবং  কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যাংকের চেয়ারম্যান মো: আলী হোসেন প্রধানিয়া বলেন, ২০০তম বোর্ড সভা ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সুশাসন, স্থিতিশীল প্রবৃদ্ধি এবং গ্রাহকদের মানসম্মত সেবা প্রদানের ক্ষেত্রে ব্যাংক অঙ্গীকারবদ্ধ।

উল্লেখ্য, ২০১৩  সালের ২ এপ্রিল প্রতিষ্ঠিত হয় প্রবাসী মালিকানাধীন এনআরবিসি ব্যাংক। বর্তমানে ১০৯টি শাখা ও ৩৭৭টি উপশাখার মাধ্যমে সারাদেশে সেবা দিচ্ছে ব্যাংকটি। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

B
BN DESK | 04 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার