Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

BN DESK
06 April 2026, 01:31 AM পড়তে ১ মিনিট

এনআরবিসি ব্যাংকের নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (্এমটিও) জন্য দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার, ৫ এপ্রিল ২০২৬ ব্যাংকের প্রধান কাযালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান। অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, একজন ব্যাংকারের জন্য সততা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নবীন কর্মকর্তাদের ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এসময়, জ্ঞান ও মেধাভিত্তিক ব্যাংকিং করার ওপর গুরুত্বারোপ করেন। 

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান বলেন, নতুন কর্মকর্তাদের ওপর ব্যাংকের সেবা মান বজায় রাখা এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি সবাইকে ধারাবাহিক ব্যাংকিং বিষয়ে অত্যাধুনিক জ্ঞান অর্জন, জনাবদিহিতা ও কর্মদক্ষতার মাধ্যমে নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

B
BN DESK | 06 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার