Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এনবিআরকে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় : দেবপ্রিয় ভট্টাচার্য

BN DESK
16 June 2026, 12:50 AM পড়তে ১ মিনিট

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাজেটের হিসাব মেলানোর জন্য এনবিআরকে বড় লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সুশাসন না থাকলে এ লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব।

আজ সোমবার (১৫ জুন) সকালে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, যার বেশি সম্পদ আছে তাকেই বেশি কর দিতে হবে, অথচ সরকার ভ্যাট নির্ভর কর কাঠামোর দিকে আগাচ্ছে। যে চাপ স্বল্প আয়ের মানুষের ওপরেই পড়বে।

নতুন আয়কর কাঠামো মধ্যবিত্তের ওপর চাপ সৃষ্টি করবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, বাজেটে সম্পদ কর আরোপ করা উচিত ছিল। বাজেটে মূল্যস্ফীতি, জিডিপি ও রাজস্ব আহরণের তথ্য উপাত্তে ছলচাতুরীর আশ্রয় নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

এনবিআরকে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় : দেবপ্রিয় ভট্টাচার্য

B
BN DESK | 15 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার