Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এনসিপিতে যোগ দিলেন জুলাই আন্দোলনের ৩০ জন

BN DESK
02 September 2026, 03:35 AM পড়তে ১ মিনিট

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আপ বাংলাদেশের ৩০ নেতাকর্মী। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে এনসিপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে জুলাই আন্দোলনের এই নেতারা দলটিতে যোগ দেন।

এনসিপিতে যোগ দেওয়া কয়েকজন হলেন-আপ বাংলাদেশ প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক দুই সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। এছাড়া এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনও এনসিপিতে যোগ দিয়েছেন। দলটিতে আরো যুক্ত হয়েছেন-শাহরিজ সুলতানা ইরা, আয়মান রাহাত, হাসান তানভীর, ওয়াহিদ আলম, মোহাম্মদ জসিমউদ্দিন, সাজ্জাদ সাব্বির, এস এম সুইটসহ আরো অনেকে।

এ উপলক্ষে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম বলেন, এ নির্বাচনের মধ্যেদিয়ে জনগণের রায় গণভোটকে অস্বীকার করা করা হয়েছে। চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস যেভাবে সারা দেশে ছেয়ে যাচ্ছে এজন্য আমাদের একটি বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। দেশটা আগের বন্দোবস্তে যেতে দিতে পারি না। দেশের সবগুলো প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে। এই নির্বাচনের মধ্যেদিয়ে আওয়ামী লীগের জায়গায় বিএনপির সরকার প্রতিস্থাপিত হয়েছে। তিনি, দেশের ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জন্য তরুণদের শক্তি বাড়াতে ঐক্যবদ্ধ হয়েছি বলে জানান। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

এনসিপিতে যোগ দিলেন জুলাই আন্দোলনের ৩০ জন

B
BN DESK | 19 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার