বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো এমপি শপথ নেবে না বলে জানিয়েছেন নোয়াখালী-৬ আসন থেকে দলটির নির্বাচিত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানান এনসিপির দলীয় এ সংসদ সদস্য।
এদিকে বেলা ১১টার দিকে এনসিপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নিবাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সংসদ ভবনেই বৈঠকে বসেছেন।
এনসিপি জানায়, এই ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা সংসদ ভবনে বৈঠকে বসবেন কিছুক্ষণের মধ্যে এবং সেখানে শপথ বিষয়ে সিদ্ধান্ত হবে। এর আগে জামায়াতে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের গণমাধ্যমকে জানিয়েছেন, বিএনপি যদি সংবিধান সংশোধনী পরিষদের শপথ না নেয় তাহলে অভ্যুত্থানের পর যে সংস্কার আকাঙ্খা তা ব্যাহত হবে। আমরা জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তারা সংবিধান সংশোধনী পরিষদে শপথ না নিলে জামায়াতের কোনো এমপি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে না। এখন পর্যন্ত এটাই আমাদের সিদ্ধান্ত।
আজ সংসদ সচিবালয় ত্রয়োদশ জাতীয় সংসদের নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি রেখেছিল। তবে বিএনপি সংসদ সদস্যদের শপথ গ্রহণ করলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না বলে জানিয়ে দিয়েছে।
শপথ গ্রহণের আগে কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরম থাকলেও আমরা (বিএনপি) কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। এছাড়া সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি।
এনসিপির কেউ এমপি হিসেবে শপথ নেবে না: হান্নান মাসউদ
BN DESK
02 September 2026, 02:40 AM
•
পড়তে ১ মিনিট