জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, কেউ যদি আপনাদের ভয় দেখায়, হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা জানি, আপনাদের এলাকায় বাধা দেওয়া হচ্ছে, আপনাদের ভয় দেখানো হচ্ছে। কেউ যদি এনসিপির নেতাকর্মীদের প্রতি চোখ তুলে তাকাই, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব।
রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন, আমাদের জীবন চলে গেলেও আমরা তাদের কথা শুনব। তারা যে নির্দেশনা দেবেন, আমরা তা মেনে নেব।
বক্তব্যে শেষে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে তিনি ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ’,‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার’ ইত্যাদি স্লোগান দেন।