Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এনসিপির পোস্টার ছেঁড়ায় সিসিকের তিন কর্মী বহিষ্কার

BN DESK
10 October 2025, 01:00 PM পড়তে ১ মিনিট
এনসিপির পোস্টার ছেঁড়ায় সিসিকের তিন কর্মী বহিষ্কার

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে শহরে সাঁটানো একটি পোস্টার ছেঁড়ার ঘটনায় সিটি করপোরেশনের (সিসিক) তিন কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন দুজন শ্রমিক ও একজন সুপারভাইজার।

এছাড়াও ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার ( ২১ জুলাই) সন্ধ্যায় সিসিকের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর রোববার রাতে নগরীর শাহী ঈদগাহ এলাকায় এনসিপির একটি পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। ঘটনার পরপর অভিযুক্ত শ্রমিক আখতার ও মোশাররফ এবং সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকিকে সাময়িক বহিষ্কার করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

সকালে এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সিসিক।

আগামী ২৫ জুলাই এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে ইতোমধ্যে সিলেটজুড়ে চলছে ব্যাপক প্রচারণা। সমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীরা ইতোমধ্যে নগরীতে ব্যানার, পোস্টার ও ফেস্টুন সাঁটিয়াছেন।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

এনসিপির পোস্টার ছেঁড়ায় সিসিকের তিন কর্মী বহিষ্কার

B
BN DESK | 21 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার