Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এনসিপি’র সমাবেশে হামলায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুলের বিবৃতি

BN DESK
03 September 2026, 04:22 AM পড়তে ১ মিনিট
এনসিপি’র সমাবেশে হামলায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুলের বিবৃতি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ এবং গাড়িবহরে (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সমর্থকদের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (১৬ জুলাই) বিকেলে সংবাদমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়। এতে সই করেন বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে।

আজ গোপালগঞ্জে এনসিপি’র পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনওসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।’ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণকামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজকতা সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে এজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণীপেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এর ব্যতয় হলে দেশ আবারও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় হুমকির মুখে পড়বে।’ বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপি’র পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান বিএনপি মহাসচিব। সেইসঙ্গে তিনি আহত পুলিশ সদস্যদের আশু সুস্থতা কামনা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

এনসিপি’র সমাবেশে হামলায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুলের বিবৃতি

B
BN DESK | 16 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার