Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এনসিসি ইসলামিক ব্যাংকিং মুরাদপুর শাখার শুভ উদ্বোধন

BN DESK
05 September 2026, 09:31 AM পড়তে ১ মিনিট
এনসিসি ইসলামিক ব্যাংকিং মুরাদপুর শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রামের মুরাদপুরে এনসিসি ব্যাংকের পূর্ণাঙ্গ শরী‘আহ্-ভিত্তিক ইসলামিক ব্যাংকিং শাখার কার্যক্রম বৃহস্পতিবার (২৯ মে, ২০২৫) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এনসিসি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার এবং পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, ইভিপি ও চীফ অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন আবুল কাসেম মোঃ ছফিউল্লাহ এবং ইভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান আলী তারেক পারভেজসহ বিভিন্ন শাখার ঊর্ধ্বতন ব্যবস্থাপকবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

প্রধান অতিথির বক্তব্যে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম বলেন, "৩২ বছরের পথচলায় এনসিসি ব্যাংক আধুনিক প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইসলামিক ব্যাংকিংয়ের গুরুত্ব বিবেচনা করে আমরা ইতোমধ্যেই এ খাতে কার্যক্রম শুরু করেছি, যা ইতিবাচক সাড়া পেয়েছে। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরী‘আহ্-ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা দেশের আর্থিক খাত ও অর্থনীতিকে গতিশীল করবে বলে আমরা আশাবাদী।" তিনি এলাকার ব্যবসায়ী ও পেশাজীবীদের এনসিসি ইসলামিক ব্যাংকিংয়ের সেবা গ্রহণের আহ্বান জানান।  

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, "দেশে ইসলামিক ব্যাংকিংয়ের চাহিদা ও সম্ভাবনা বিবেচনা করে আমরা শরী‘আহ্-সম্মত ব্যাংকিং সেবা চালু করেছি। ইতোমধ্যে ঢাকার গুলশানে একটি পূর্ণাঙ্গ ইসলামিক শাখা এবং ৩২টি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করা হয়েছে, যেখানে গ্রাহকদের মধ্যে থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আজ মুরাদপুর শাখার মাধ্যমে আমরা চট্টগ্রামে এই সেবা সম্প্রসারিত করলাম। ভবিষ্যতে আরও শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করা হবে।" তিনি শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির তত্ত্বাবধানে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার কথা উল্লেখ করে গ্রাহকদের চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আশ্বাস দেন এবং উক্ত এলাকার ব্যবসায়ী ও পেশাজীবীদের ইসলামিক ব্যাংকিং সেবা গ্রহণের জন্য তিনি আহব্বান জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

এনসিসি ইসলামিক ব্যাংকিং মুরাদপুর শাখার শুভ উদ্বোধন

B
BN DESK | 31 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার