Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এনসিসি ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস ২০২৬ পালন 

BN DESK
05 September 2026, 07:56 AM পড়তে ১ মিনিট

আর্থিক খাতে অধিকতর অন্তর্ভুক্তির লক্ষ্যে “আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন” প্রতিপাদ্য নিয়ে আর্থিক সাক্ষরতা দিবস পালন করলো এনসিসি ব্যাংক। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের ফিন্যান্সিয়াল ইনক্লুসন সেল- এর উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন,  উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, এসভিপি ও হেড অব আইসিটি মোঃ সাজ্জাদুল ইসলাম, ফিন্যান্সিয়াল ইনক্লুসন সেলের প্রধান মোঃ আনিসুর রহমান মজুমদার এবং রিটেইল ব্যাংকিং ইউনিট প্রধান এস.এম. তানভীর হাসানসহ সকল শাখা ব্যবস্থাপকগণ।

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, বর্তমান সময়ে আর্থিক সাক্ষরতায় ডিজিটাল সক্ষমতা ও নিরাপত্তাসহ ক্যাশলেস ও পেপারলেস ব্যাংকিং-এ সচেতনতা সৃষ্টি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করতে গ্রাহকদের মধ্যে ডিজিটাল প্লাটফর্মে সেবা গ্রহণের জন্য “এনসিসি অলওয়েজ অ্যাপ” ও “বাংলা কিউআর কোড” ব্যাপকভাবে প্রচলনে শাখা ব্যবস্থাপকদের পরামর্শ প্রদান করেন।

নগদ লেনদেনে ঝুঁকি ও খরচ এবং ডিজিটাল প্লাটফর্মে নিরাপদ লেনদেন বিষয়ক গ্রাহকদের সচেতন করার বিষয়েও তিনি পরামর্শ দেন। এ সময় তিনি শাখা প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন এবং গ্রাহকবান্ধব ডিজিটাল সেবা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

এনসিসি ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস ২০২৬ পালন 

B
BN DESK | 05 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার