Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এনসিসি ব্যাংক এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর

BN DESK
10 October 2025, 08:49 PM পড়তে ১ মিনিট
এনসিসি ব্যাংক এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর

গৃহ ঋণের গ্রাহকদের আর্থিক নিরাপত্তা প্রদানে এনসিসি ব্যাংক পিএলসি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মধ্যে একটি যুগান্তকারী কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায়, এনসিসি ব্যাংকের নিয়মিত গৃহ ঋণের গ্রাহকবৃন্দ মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এর জীবন বীমা সেবার আওতায় আসবেন। 

সম্প্রতি এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ভাইস-চেয়াম্যান নাসির উদ্দিন আহমেদ এর উপস্থিতিতি এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তারেক, এফসিএ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা, ইউনিট হেড অব রিটেইল ব্যাংকিং এন্ড ব্যাংকাসুরেন্স এস. এম. তানভীর হাসান, হেড অব কার্ডস মোহাম্মদ আমিনুল ইসলাম (চলতি দায়িত্ব), মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এর কনসালট্যান্ট ও হেড অব মার্কেটিং মোঃ জয়নাল আবেদিন ভূঁইয়া ও গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট মোঃ কামরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, এই উদ্যোগটি নিয়মিত গৃহ ঋণের গ্রাহকদের আর্থিক নিরাপত্তাসহ পরিবারের জন্য আর্থিক সুরক্ষা প্রদান করবে। উক্ত চুক্তি ব্যাংকিং এবং বীমা খাতের মধ্যে ঝুঁকি হ্রাসে একটি কৌশলগত পদক্ষেপ বলে তিনি অভিমত ব্যক্ত করেন। দুর্ঘটনা বশতঃ গৃহ ঋণ গ্রহীতার মৃত্যু হলে, তার ঋণস্থিতি উক্ত বীমার অধীনে বীমা কোম্পানী কর্তৃক সম্পূর্ণরূপে পরিশোধিত হবে। এর ফলে পরিবারের উপর কোনো আর্থিক চাপ থাকবে না। এটি একটি গ্রাহকবান্ধব, উদ্ভাবনী এবং কল্যাণমুখী পদক্ষেপ যা বাংলাদেশের গ্রহ ঋণের গ্রাহকদের আর্থিক সুরক্ষা প্রদান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

এনসিসি ব্যাংক এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর

B
BN DESK | 03 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার