Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত না : মির্জা ফখরুল

BN DESK
10 October 2025, 09:38 PM পড়তে ১ মিনিট
এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত না : মির্জা ফখরুল

আগামী এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন হলে প্রার্থীদের নির্বাচনী খরচ দ্বিগুণ বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (১০ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকার যদি এপ্রিল মাসে নির্বাচন করার সিদ্ধান্তে অনড় থাকে তাহলে বিএনপি’র করণীয় কী হবে তা নিয়ে এখনও পার্টির ফোরামে আলোচনা হয়নি। আমরা আশা করছি সরকার বাস্তবতা বিবেচনা করবেন। আসলে এই সময়টা (এপ্রিল) নির্বাচনের জন্য উপযুক্ত না।

তিনি আরও বলেন, এপ্রিলে নির্বাচন হলে সময়টা হবে ঈদের কয়েক দিন পর। তাহলে ভাবুন, পুরো রমজান মাস প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের কী অবস্থা হবে? আমি নিজেই এখন চিন্তিত যে প্রত্যেক দিন ইফতার পার্টি করতে হবে। এটা কোনও মজার বিষয় না। এতে নির্বাচনী খরচ দ্বিগুণ হয়ে যাবে। অথচ আমরা সবাই বলি নির্বাচনী খরচ কমাতে হবে। কিন্তু এতে আরও বাড়বে। মির্জা ফখরুল বলেন, দ্বিতীয়ত তখন প্রচণ্ড গরম থাকবে। ঝড়-বৃষ্টি হবে। বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি হচ্ছে জনসভা করা। কিন্তু ঝড়-বৃষ্টি ও রোদের মধ্যে জনসভায় লোকজনের উপস্থিতি কষ্ট হবে। রোদের মধ্যে কে আসবে? রাতে গিয়ে মিটিং করতে হবে।

বাংলাদেশে সব সময় ডিসেম্বর-জানুয়ারি মাসের মধ্যে নির্বাচন হয়েছে বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দুই বার এর বাইরে গেছে। সেই নির্বাচনে ঝামেলা হয়েছে। এখানে অনেকে আমাকে ভুল বুঝবেন যে, আমরা সংস্কার চাই না, নির্বাচন চাই। এটা একটি প্রোপাগান্ডা। আমরা অনেক আগে সংস্কারের কথা বলেছি। বলেছি এই ব্যবস্থা চলবে না। সেই কারণে অনেকের সঙ্গে পরামর্শ করে ম্যাডামকে (খালেদা জিয়া) নিয়ে দিয়েছিলাম ভিশন ২০২৩। তারপর দিনের পর দিন আলোচনা করে ৩১ দফা দিয়েছি।

বিএনপির মহাসচিব বলেন, আমরা বলেছি টানা দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। তারপর একবার গ্যাপ দিয়ে আরেকবার প্রধানমন্ত্রী হতে পারবে। এরপর আর হতে পারবে না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত না : মির্জা ফখরুল

B
BN DESK | 10 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার