Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এবার স্কুলের ডিজিটাল সাইনবোর্ডে ‘আ. লীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে’

BN DESK
03 September 2026, 04:07 AM পড়তে ১ মিনিট
এবার স্কুলের ডিজিটাল সাইনবোর্ডে ‘আ. লীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে’

এবার স্কুলের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠেছে ‘আ. লীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে’। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে এই লেখা ভেসে ওঠে।

বিষয়টি নিয়ে ইতিমধ্যে এলাকায় সমালোচনা ও হইচই শুরু হয়েছে। বিএনপি নেতা-কর্মীরা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. ফিরোজুল ইসলাম ও আইসিটি অধিদপ্তরের জীবননগর উপজেলার সহকারী প্রোগ্রামার অফিসার মাহমুদুর রহমান।

এসব তথ্য নিশ্চিত করে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন বলেন, এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ২০১৬ সালে একটি কোম্পানি বিদ্যালয়ের মূল ফটকে সাইনবোর্ডটি লাগিয়ে দেয়। সেখানে স্ক্রিনে সবুজ রঙে শিক্ষামূলক বাণী লেখা উঠতো। কখনো কোনো সমস্যা হয়নি। আজ সন্ধ্যার পর হঠাৎ এই উসকানিমূলক লেখা ভেসে ওঠে। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়।

তিনি আরও বলেন, সাইনবোর্ডটিতে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এক্সপার্টরা পরীক্ষা-নিরীক্ষা করবেন। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন বলেন, এটি ইন্টারনেটের মাধ্যমে অ্যাপস দ্বারা পরিচালিত হয়। ধারণা করা হচ্ছে কেউ অ্যাপসের পাসওয়ার্ড হ্যাক করে লেখাটি বসিয়ে দিয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শক করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

এবার স্কুলের ডিজিটাল সাইনবোর্ডে ‘আ. লীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে’

B
BN DESK | 02 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার