Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এবার ‘লং মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

BN DESK
10 October 2025, 07:11 PM পড়তে ১ মিনিট
এবার ‘লং মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে লংমার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ।

আজ বুধবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক প্রতিবাদ সমাবেশ শেষে শাহবাগ থানা ঘেরাওকালে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।

তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে না। সারা বাংলাদেশের মতো গোপালগঞ্জকেও আওয়ামী মুক্ত করতে হবে। আজ যারা জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে, তাদের গ্রেপ্তারে আমরা ২৪ ঘণ্টা সময় দিচ্ছি। এর মধ্যে তাদের গ্রেপ্তার করতে না পারলে আগামী পরশু (শুক্রবার) লং মার্চ টু গোপালগঞ্জ পালিত হবে।

 

এনসিপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ভাই-ব্রাদাররা উপদেষ্টা পরিষদে থেকেও আপনাদের নিরাপত্তা দিতে পারছে না। এ ব্যর্থতার দায় তাদের ওপরও বর্তায়। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে না পারলে তাদের সরকারে থাকার কোনো অধিকার নেই।

 

বিক্ষোভে জুলাই ঐক্যের সংগঠক ঢাবি শিক্ষার্থী এবি জোবায়ের বলেন, এনসিপি অনুমতি নিয়েই গোপালগঞ্জে প্রচারণা চালাতে গেছে। কিন্তু সেখানকার আওয়ামী সন্ত্রাসীরা তাদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। পুলিশ সেখানে দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা এই হামলার নিন্দা জানাই।

 

তিনি আরও বলেন, সারা বাংলাদেশের মতো গোপালগঞ্জেও আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। যারা জুলাই যোদ্ধাদের ওপর হামলা করেছে তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে।

ইনকিলাব মঞ্চের সদস্য আসাদুজ্জামান আসাদ বলেন, এনসিপি নিয়ে অনেক তর্ক বির্তক থাকতে পারে। কিন্তু এই যোদ্ধাদের ওপর কেউ হাত দিলে আমরা তাদের দেশছাড়া করব। জুলাই ঘোষণাপত্রকে বাধাগ্রস্ত করতে এই ষড়যন্ত্র হচ্ছে বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

এবার ‘লং মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

B
BN DESK | 16 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার