Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এবি ব্যাংকের ইফতার মাহফিল

BN DESK
02 September 2026, 08:50 AM পড়তে ১ মিনিট
এবি ব্যাংকের ইফতার মাহফিল

দেশের প্রথম বেসরকারি ব্যাংক – এবি ব্যাংক পিএলসি. দেশের মিডিয়া কর্মীদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করে। নির্ভীক সাংবাদিকতায় মিডিয়া কর্মীদের বলিষ্ঠ ভুমিকাকে সম্মান জানানোর উদ্দেশ্যে এই ইফতার মাহফিলের আয়োজন। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টাল মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং মিডিয়া সংশ্লিষ্ট কর্মীবৃন্দের পাশাপাশি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন সময়ে সাংবাদিকদের বলিষ্ঠ মতামত ও রিপোর্ট সংশ্লিষ্ট সবার মাঝে সচেতনতা বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করছে। গণমাধ্যমের এই দায়িত্ব পালনে সাংবাদিকবৃন্দের বস্তুনিষ্ঠ উপস্থাপনার প্রশংসা করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ মিজানুর রহমান।

 
এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

এবি ব্যাংকের ইফতার মাহফিল

B
BN DESK | 17 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার