Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে সৈয়দ মিজানুর রহমান-এর নিয়োগ

BN DESK
05 September 2026, 09:35 AM পড়তে ১ মিনিট
এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে সৈয়দ মিজানুর রহমান-এর নিয়োগ

জনাব সৈয়দ মিজানুর রহমান ৫ই মে, ২০২৫ তারিখে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন। জনাব রহমান ২০১১ সালের মার্চ মাসে এবি ব্যাংকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। তিনি ২০২৪ সালের ১৩ই আগস্ট অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্বগ্রহণের পূর্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।

ব্যাংকিং খাতে ২৮ বছরেরও অধিক অভিজ্ঞতা সম্পন্ন জনাব রহমান এবি ব্যাংকে যোগদানের পূর্বে ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আলফালাহ এবং ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকে কর্মরত ছিলেন। এই দীর্ঘ পথচলায় জনাব রহমান ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল, প্রসেস ট্রান্সফরমেশন, বিজনেস ডেভলপমেন্ট এবং কর্পোরেট কমিউনিকেশনসহ ব্যাংকিং খাতের বিভিন্ন ক্ষেত্রে তাঁর জ্ঞানের পরিধিকে আরও বিস্তৃত করেন। জনাব রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে সৈয়দ মিজানুর রহমান-এর নিয়োগ

B
BN DESK | 05 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার