Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এমটিবি ফাউন্ডেশন-এর বিকল্প জীবিকার ব্যবস্থা গ্রহণ

BN DESK
05 September 2026, 10:32 AM পড়তে ১ মিনিট
এমটিবি ফাউন্ডেশন-এর বিকল্প জীবিকার ব্যবস্থা গ্রহণ

এমটিবি ফাউন্ডেশন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে, সম্প্রতি 'ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস (আইজিএ)-এর মাধ্যমে প্রান্তিক মৎস্যজীবি সম্প্রদায়ের জন্য বিকল্প জীবিকা তৈরি' শীর্ষক প্রকল্পের অধীনে কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিক চর এবং কইয়ারবিল ইউনিয়নের প্রান্তিক মৎস্য শিকারী সম্প্রদায়ের বিপুল সংখ্যক পরিবারের মধ্যে বিকল্প জীবিকার সম্পদ বিতরণ করেছে। 

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কাঁকড়া চাষ, হাঁস পালন, শুটকি মাছ প্রক্রিয়াকরণ, বসতবাড়ি বাগান ও ক্ষুদ্র ব্যবসার উপকরণ সামগ্রী বিতরণ। এই ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস জেলেদের পরিবারের নারী সদস্যদের দ্বারা চালিত হবে যারা মাছ ধরার নিষেধাজ্ঞার সময় সারা বছর তাদের বিকল্প আয়ের উৎস তৈরির লক্ষ্যে তাদের নিয়মিত কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে।

এই অংশীদারিত্বের উদ্দেশ্য হল জাতীয় অর্থনীতির স্বার্থে বছরে তিনবার পৃথক মাছ ধরার নিষেধাজ্ঞার মাধ্যমে নিরবচ্ছিন্ন প্রজননের ব্যবস্থা করে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের উদ্যোগকে সমর্থন করা এবং একই সাথে, প্রান্তিক মৎস্যজীবী সম্প্রদায়ের আয়ের একটি বিকল্প উৎস নিশ্চিত করা যা পরিবারের নারী সদস্যদের দ্বারা পরিচালিত হবে আর এভাবেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী, এমটিবি কক্সবাজার শাখার শাখা ব্যবস্থাপক, মোঃ রবিউল হোসেন, এমটিবি চকরিয়া শাখার শাখা ব্যবস্থাপক, মোঃ ইকরামুল বাশার এবং নজরুল স্মৃতি সংসদ-এনএসএস-এর, নির্বাহী পরিচালক, শাহাবুদ্দিন পান্না । 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

এমটিবি ফাউন্ডেশন-এর বিকল্প জীবিকার ব্যবস্থা গ্রহণ

B
BN DESK | 05 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার