Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এলপিজির নতুন দাম ঘোষণা সোমবার

BN DESK
02 September 2026, 08:28 PM পড়তে ১ মিনিট

ফেব্রুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম সোমবার ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ওই দিনই জানা যাবে দাম বাড়ছে নাকি কমছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিইআরসি জানায়, সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ঢাকার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নতুন মূল্য জানানো হবে। এক মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম নির্ধারণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি মাসের সৌদি সিপি (Contract Price) অনুযায়ী এলপিজির মূল্য সমন্বয় করা হবে। সে অনুযায়ী কমিশন ভোক্তা পর্যায়ের দাম ঘোষণা করবে।

গত জানুয়ারিতে দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৩০৬ টাকা। তার আগের মাস ডিসেম্বর ছিল ১ হাজার ২৫৩ টাকা। নতুন দামে ফেব্রুয়ারি মাসে এলপিজির বাজারদরে কী পরিবর্তন আসে, সেদিকে তাকিয়ে রয়েছেন ভোক্তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

এলপিজির নতুন দাম ঘোষণা সোমবার

B
BN DESK | 01 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার