Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এলপিজি সিলিন্ডার বোঝাই ট্রাক-যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

BN DESK
01 September 2026, 07:24 PM পড়তে ১ মিনিট

ভোলার লালমোহন উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এলপিজি সিলিন্ডার বোঝাই ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালকসহ ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আজ সোমবার (২৭ এপ্রিল)  বিকেল ৪টার দিকে লালমোহন উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন, কাশেম (৪০), রাসেল (৩০), শরীফ (২০), বশির আহমেদ (৪৫), জান্টু পরান (৫৫) ও মো. শহিদ (৪০)। তারা সবাই লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে লালমোহন বাজার থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি উপজেলা গেট এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগতির এলপিজি গ্যাস বোঝাই মিনি ট্রাকের সঙ্গে ওই অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং আহত হন চালকসহ অটোরিকশাটির ৬ যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক রাসেল ও বশির আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।এ বিষয়ে লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.অলিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। আহত ৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ট্রাক এবং অটোরিকশাকে থানায় আনা হয়েছে হয়েছে। ট্রাকের চালককে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, ট্রাকচালকের গাফিলতি ছিল। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকা: ভোলা লালমোহন
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

এলপিজি সিলিন্ডার বোঝাই ট্রাক-যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

B
BN DESK | 28 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার