Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান

BN DESK
02 September 2026, 02:01 AM পড়তে ১ মিনিট

নিজের নির্বাচনি এলাকার (ঢাকা-১৭) সন্তান হিসেবে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পথসভার মঞ্চে উঠে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। পরে ৩টা ৩৭ মিনিটে বক্তব্য শুরু করেন তিনি। রাজধানীর মিরপুর ইসিবি চত্বরের পথসভায় তারেক রহমান বলেন, আমি এই এলাকার সন্তান। শিশু বয়স থেকে এই এলাকায় বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানরা এখানে জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও এই এলাকায় হয়েছে। কাজেই এখানকার সন্তান হিসেবে মা-বোন, ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছি। ধানের শীষকে জয়যুক্ত করার জন্য মা-বোন সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

তারেক রহমান বলেন, এটি নির্বাচনি পথসভা। মানুষের চলাচলের রাস্তা, তাই বক্তব্য বেশি লম্বা করব না। ঢাকাকে নিরাপদ শহর হিসেবে রূপান্তরিত করার অঙ্গীকার ব্যক্ত করে তারেক রহমান বলেন, যাতে মা-বোনেরা নিরাপদে যেকোনো সময় চলতে পারে। যাতে নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারে। তারেক রহমান বলেন, বিএনপি ১২ তারিখে সরকার গঠন করতে পারলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করব। 

ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করার অঙ্গীকার করেন তারেক রহমান। তিনি বলেন, আবারও বিনীত অনুরোধ করতে চাই, ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট চাই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান

B
BN DESK | 08 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার