Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এসএমই ক্রেডিট রিস্ক নিয়ে ব্র্যাক ব্যাংকের দিনব্যাপী কর্মশালা

BN DESK
05 September 2026, 07:48 AM পড়তে ১ মিনিট

ঢাকা ভিত্তিক স্মল ক্রেডিট টিমের এসএমই ক্রেডিট রিস্ক নিয়ে ‘চ্যালেঞ্জেস অ্যান্ড বেস্ট প্র্যাকটিস অ্যালাইনমেন্ট ইন স্মল বিজনেস লোন প্রসেসিং’শিরোনামে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

ঢাকা রিজিয়ন ১, ২ ও ৩-এ কর্মরত ৫২ জন এসএমই রিস্ক ম্যানেজার ও ক্রেডিট ম্যানেজার ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় অংশ নেন।

এ কর্মশালায় এসএমই ব্যবসার চ্যালেঞ্জ, পোর্টফোলিও কোয়ালিটি, ঋণ মূল্যায়ন এবং পলিসি ও প্রসেস রিভিউ নিয়ে বেশ কয়েকটি সেশন অনুষ্ঠিত হয়। এসব সেশনে ব্র্যাক ব্যাংকের অভিজ্ঞ প্রশিক্ষকেরা অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ব্র্যাক ব্যাংক বিশ্বাস করে, এসএমই খাতে সঠিক ঋণ ব্যবস্থাপনায় দক্ষ জনবলের বিকল্প নেই। সেই চিন্তা থেকেই ব্যাংকটি সব সময় পরিচালনার ক্ষেত্রে কঠোর সুশাসন নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের আরও দক্ষ ও সময়োপযোগী করে গড়ে তুলতে সচেষ্ট থাকে।

প্রশিক্ষণ সেশনগুলোতে ম্যানেজারদের কাছ থেকে এসএমই খাতের মাঠপর্যায়ের অভিজ্ঞতা শোনা এবং সেই অনুযায়ী ‘বেস্ট প্র্যাকটিস’ বা সর্বোত্তম অনুশীলন কী হবে, সে ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

এই প্রশিক্ষণ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ রিস্ক অফিসার আহমেদ রশীদ জয় বলেন, "এসএমই রিস্ক ম্যানেজারদের নিয়ে এই ট্রেনিং প্রোগ্রাম আমাদের নিয়মিত কাজের অংশ। ব্র্যাক ব্যাংকের এসএমই খাতে খেলাপি ঋণ এখন তিন শতাংশের নিচে। দেশে এসএমই খাতে সবচেয়ে কম খেলাপি ঋণ থাকা ব্যাংকগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক শীর্ষে অবস্থান করছে। এটি সম্ভব হয়েছে আমাদের যথাযথ ক্রেডিট রিস্ক মূল্যায়ন করে ঋণ প্রদান নিশ্চিত করার কারণে। এসএমই রিস্ক ম্যানেজারদের নিয়ে এই প্রশিক্ষণগুলো এসএমই খাতে আমাদের ঋণ প্রদানের সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি।"

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

এসএমই ক্রেডিট রিস্ক নিয়ে ব্র্যাক ব্যাংকের দিনব্যাপী কর্মশালা

B
BN DESK | 21 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার