Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর বিষপান করে আত্মহত্যার চেষ্টা

BN DESK
01 September 2026, 10:34 PM পড়তে ১ মিনিট
এসএসসি পরীক্ষায় ফেল করায়  শিক্ষার্থীর বিষপান করে আত্মহত্যার চেষ্টা

কুষ্টিয়ার খোকসা উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে রাব্বি বিশ্বাস (১৭) নামে এক শিক্ষার্থী। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে ফলাফল প্রকাশের পর এই ঘটনা ঘটে। রাব্বি খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজইল গ্রামের চান্নু বিশ্বাসের ছেলে। সে রমানাথপুর কলেজিয়েট স্কুল থেকে মানবিক বিভাগে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফলাফলে রাব্বির ইংরেজি দুটি পত্রসহ মোট চারটি বিষয়ে ফেল ধরা পড়ে। ফলাফল জানার পর মানসিক চাপে পড়ে সে। একপর্যায়ে বিকেলে নিজের ঘরে গিয়ে বিষপান করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

রাব্বির এক সহপাঠী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রাব্বি নিয়মিত ছাত্র ছিল। পড়াশোনাতেও খারাপ ছিল না। তবে তার হাতের লেখা খুব দুর্বল ছিল।

এলাকা: কুষ্টিয়া খোকসা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর বিষপান করে আত্মহত্যার চেষ্টা

B
BN DESK | 10 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার