Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এসবিএসি ব্যাংকের ক্যাশ ইনচার্জসহ ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

BN DESK
01 September 2026, 07:18 PM পড়তে ১ মিনিট
এসবিএসি ব্যাংকের ক্যাশ ইনচার্জসহ ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের খুলনা শাখার ভল্ট থেকে নগদ টাকা ও ডলার আত্মসাতের ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বুধবার (২৭ আগস্ট) রাতে দুদক খুলনা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. মহসীন আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, ব্যাংকের খুলনা শাখার ক্যাশ ইনচার্জ মুহাম্মদ জুন্নুরাইন সিদ্দীকি তানভীর এবং সাপোর্ট স্টাফ এস এম মুহাইমিনুল ইসলাম ওরফে মিঠু। তাদের বিরুদ্ধে ভল্ট থেকে নগদ সাড়ে ১০ লাখ টাকা এবং তিন হাজার ইউএস ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দুদকের উপ-সহকারী পরিচালক মো. মহসীন আলী জানান, বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা লেনদেন বিষয়ে বাংলাদেশ ব্যাংক খুলনা আঞ্চলিক শাখার প্রতিনিধিরা আকস্মিক এসবিএসসি ব্যাংকের খুলনা শাখার ভল্ট পরিদর্শনে যান। তারা ভল্টে রক্ষিত টাকা ও ইউএস ডলারে অমিল দেখতে পান। বিষয়টি তদন্তে নেমে দুদক বিভিন্ন সময় ভল্টে রক্ষিত টাকা ও ডলার সরিয়ে আত্মসাতের সত্যতা পেয়েছে। ব্যাংকটির দুই কর্মকর্তা ব্যক্তিগতভাবে ওই অর্থ আত্মসাৎ করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। 

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

এসবিএসি ব্যাংকের ক্যাশ ইনচার্জসহ ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

B
BN DESK | 28 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার