Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এসিআই ফর্মুলেশনস লিমিটেড ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে

BN DESK
05 September 2026, 10:13 AM পড়তে ১ মিনিট
এসিআই ফর্মুলেশনস লিমিটেড ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে

এসিআই ফর্মুলেশনস লিমিটেড -এর ২৮তম বার্ষিক সাধারণ সভা ২৯ ডিসেম্বর ২০২৪, রবিবার সকাল ১০:০০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির সম্মানিত চেয়ারম্যান জনাব এম আনিস উদ্ দৌলা সভায় সভাপতিত্ব করেন। 

উক্ত সভায় ৩০শে জুন ২০২৪ তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য প্রস্তুতকৃত কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী সমূহ ও নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালকমন্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়। শেয়ারহোল্ডারগণ উক্ত অর্থবছরের জন্য ২০% নগদ লভ্যাংশ অনুমোদন করেন। 

এসিআই ফর্মুলেশনস লিমিটেড - এর ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস ব্যবসার উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেন এবং শেয়ারহোল্ডারদের প্রশ্নের উত্তর দেন।

মিস. সুস্মিতা আনিস সার্বিক সহযোগিতার জন্য কোম্পানির স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা জানান ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টা ও অবদানের জন্য ধন্যবাদ জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

এসিআই ফর্মুলেশনস লিমিটেড ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে

B
BN DESK | 30 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার