Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এিশালে বিদ্যুৎস্পৃষ্টে ছাদ থেকে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

BN DESK
04 September 2026, 12:14 PM পড়তে ১ মিনিট

ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৯ জুলাই) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে ত্রিশাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ধাইবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার বীর রামপুর ভাটিপাড়া এলাকার মৃত ইব্রাহীম খলিলের ছেলে সিরাজুল (২০) এবং কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বোরগাঁও এলাকার মানিক মিয়ার ছেলে জিসান (১৬)। জিসান ভালুকা উপজেলার নিঝুরী ভরাডোবা এলাকায় ভাড়া বাসায় থেকে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমানের নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদে কাজ করছিলেন ওই দুই শ্রমিক। এ সময় তারা লোহার রড নামানোর সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া সচল সরকারি বিদ্যুতের লাইনের সঙ্গে রড স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুজনই তিনতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

এিশালে বিদ্যুৎস্পৃষ্টে ছাদ থেকে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

B
BN DESK | 29 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার