Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এ বারের বাণিজ্য মেলায় ৩৯২ কোটি টাকার রপ্তানি আদেশ

BN DESK
02 September 2026, 07:48 AM পড়তে ১ মিনিট
এ বারের বাণিজ্য মেলায় ৩৯২ কোটি টাকার রপ্তানি আদেশ

এ বারের বাণিজ্য মেলায় প্রায় ৩৯২ কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে বলে জানিয়েছেন মেলার পরিচালক বিবেক সরকার। মেলায় আনুমানিক প্রায় ৪০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সমাপনী অনুষ্ঠান শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এবারের বাণিজ্যমেলায় ৩৫ দশমিক ৬২ মিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় যা ৩৯১ কোটি ৮২ লাখ টাকা) পণ্য রপ্তানির আদেশ এসেছে, যা গত বছরের মেলায় আসা রপ্তানি আদেশের তুলনায় ১৭ দশমিক ২৫ শতাংশ বেশি। মেলায় প্রায় ৪০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি।

পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের মাল্টিপারপাস হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এতে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এএইচএম আহসান। মেলার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির সেরা প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে ট্রফি প্রদান করা হয়।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

এ বারের বাণিজ্য মেলায় ৩৯২ কোটি টাকার রপ্তানি আদেশ

B
BN DESK | 20 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার