Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াত

BN DESK
08 October 2025, 05:37 AM পড়তে ১ মিনিট
ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াত

এক দিনের বয়কটের পরে জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে দ্বিতীয় ধাপের মুলতবি সংলাপে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী। আজ বুধবার সকালে জামায়াতের তিন সদস্যদের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন।

জামায়াতের প্রতিনিধি দলে আছেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ। সংলাপে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ ৩০ টি দল ও জোটের প্রতিনিধি উপস্থিত আছেন।

আজ বুধবার জামায়াত ও এনসিপির প্রতিনিধি দল সংলাপ স্থলে আগে আসেন। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল। সালাহউদ্দিন আহমেদ আসার পরে প্রথমে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে কোলাকুলি করেন। এ সময় তিনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে নাহিদের সঙ্গে কোলাকুলির অনুরোধ করেন। তাহের ও নাহিদ কোলাকুলি করেন।এর আগে আজ সকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিককে বলেন, সংলাপে যোগ দেওয়ার ব্যাপারে আমরা ইতিবাচকভাবে চিন্তা করেছি।

মঙ্গলবারের সংলাপে কী কারণে অংশ নেননি এমন প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ গণমাধ্যমে বলেন, ‘বিষয়টি আমরা সংলাপস্থলে আনুষ্ঠানিকভাবে জানাব। ’সম্প্রতি লন্ডনে সফর করা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচনে সম্ভাব্য দিনের কথা ঘোষণা করা হয় , যার মাধ্যমে জামায়াতকে ‘উপেক্ষা’ করা হয়েছে দাবি করে প্রতিবাদে গতকাল মঙ্গলবারের সংলাপ বয়কট করে দলটি।

পরে সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। দলটিকে লন্ডন বৈঠকের বিষয়ে আশ্বস্ত করা হয় বলে সরকারি একটি সূত্রে জানা গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াত

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার