Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ওজন কমাতে খেতে পারেন ডিম সালাদ

BN DESK
10 October 2025, 11:42 AM পড়তে ১ মিনিট
ওজন কমাতে খেতে পারেন ডিম সালাদ

লাইফস্টাইল ডেস্ক : আপনি ভোজনরসিক মানুষ, খাওয়া দেখলে হুঁশ থাকে না। তাই বাড়তি ওজন কমাতে আপনি হিমশিম খাচ্ছেন। কোনো কিছুতেই আপনি ডায়েট কন্ট্রোল করেও ওজন কমাতে পারছেন না। এ নিয়ে আপনার দুশ্চিন্তার অন্ত নেই। ডায়েট ধরে রাখা ভীষণ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

তবে ভাববেন না, এ নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনার এ সমস্যার সমাধান দেবে ডিমের সালাদ। অল্প কয়েকটি উপকরণ দিয়ে স্বাস্থ্যকর সালাদটি তৈরি করুন। এরপর সুস্বাদু এ সালাদ সারাদিন আপনাকে এনার্জি দেবে এবং দ্রুত ওজন কমাতে সাহায্য করবে।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে আপনি ডিমের সালাদ তৈরি করবেন

উপকরণ: ২টি ডিম, টমেটো একটি, শসা এক টেবিল চামচ, কাজুবাদাম ৬টি, শুকনো মরিচ ২টি, ঘি এক টেবিল চামচ, ধনেয়া পাতা, পিংক সল্ট সামান্য এবং গোলমরিচ গুঁড়া পরিমাণমতো।

প্রণালি: প্রথমে ডিম সেদ্ধ করে নিন। এবার ডিম, শসা কিউব করে কেটে নিন। এরপর ব্লেন্ডারে টমেটো, কাজুবাদাম ও শুকানো মরিচ দিয়ে ব্লেন্ড করে নিন। এবার একটি বাটিতে ডিম, শসা নিয়ে তার ওপর টমেটো পেস্ট দিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। শেষে ধনেয়াপাতা কুচি, পিংকসল্ট ও গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

ওজন কমাতে খেতে পারেন ডিম সালাদ

B
BN DESK | 13 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার