Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২  

BN DESK
04 September 2026, 09:04 AM পড়তে ১ মিনিট
ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২  

নিউজ ডেস্ক:   সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-বঙ্গবন্ধু সড়কের পাগল হাসান চত্বর এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলর ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক জন। রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের নোয়াব আলীর ছেলে সৌদি প্রবাসী মোহাম্মদ শাহিনুর মিয়া (৩৩) ও একই গ্রামের ফারুক মিয়ার ছেলে হুমায়ুন আহমদ (৩২)।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে তিন যুবক গোবিন্দগঞ্জ-বঙ্গবন্ধু সড়ক দিয়ে যাচ্ছিলেন। ইফতারের সময় ঘনিয়ে আসায় দ্রুতগতিতে তারা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করেন।  এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।   ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আইনি প্রক্রিয়া শেষে ২ জনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’’

এলাকা: সুনামগঞ্জ ছাতক
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২  

B
BN DESK | 24 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার