Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ওরস্যালাইন -এন এখন নতুন প্যাকে "এসএমসি ওরস্যালাইন"

BN DESK
02 September 2026, 08:23 AM পড়তে ১ মিনিট
ওরস্যালাইন -এন এখন নতুন প্যাকে "এসএমসি ওরস্যালাইন"

বিশ্বের ১ নাম্বার ওরাল স্যালাইন ব্র্যান্ড ওরস্যালাইন -এন এখন “এসএমসি ওরস্যালাইন” নামে আরও আধুনিক, আকর্ষণীয় ও নতুন ডিজাইনের প্যাকেজিংয়ে বাজারে নিয়ে এসেছে। এই নতুন প্যাকটি এসএমসি -এর ৫০ বছর পূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখবে, যা গত পাঁচ দশকে কোটি কোটি মানুষের জীবন রক্ষায় এসএমসি -এর উদ্ভাবন ও অবদানের প্রতিফলন।
এসএমসি ওরস্যালাইন এখনো বাংলাদেশের কোটি কোটি মানুষের জন্য ডায়রিয়া, বমি, শরীরের দুর্বলতা, অতিরিক্ত ঘাম বা হিট স্ট্রোকে শরীরের পানিশূন্যতা দূর করার নির্ভরযোগ্য সমাধান। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (who) অনুমোদিত ফর্মুলা, যা দ্রুত শরীরকে রিহাইড্রেট করে এবং প্রয়োজনীয় লবণ ও পানির ঘাটতি পূরণ করে।
এসএমসি ওরস্যালাইন এর নতুন প্যাকের উদ্বোধন উপলক্ষ্যে গত ১৮ মে ২০২৫, দুপুর ১২টায় এসএমসি -এর প্রধান কার্যালয়ে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্যাকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসএমসি এর সম্মানিত চেয়ারম্যান জনাব ওয়ালিউল ইসলাম, এসএমসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েফ নাসির বলেন, এসএমসি ওরস্যালাইন -এর নতুন প্যাক এসএমসি -এর প্রতিশ্রুতি তুলে ধরে -আমরা বিশ্বের ১ নাম্বার ব্র্যান্ডকে সব সময় আধুনিক ও গ্রাহকদের উপযোগী করে রাখার জন্য কাজ করছি। আমরা বিগত ৫০ বছরের সফলতাকে সঙ্গে নিয়ে আগামী দিনের দিকে একসঙ্গে এগিয়ে যেতে চাই।”
এসএমসি -এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তছলিম উদ্দিন খান বলেন,“ এসএমসি ওরস্যালাইন বাংলাদেশের প্রতিটি ঘরে আস্থার প্রতীক এবং এই নতুন প্যাকেজিং সহ এসএমসি -এর সব উদ্যোগ, বাংলাদেশের প্রান্তিক নারীদের, শিশুদের ও পরিবারের সুস্থ জীবন নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।”

 
এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

ওরস্যালাইন -এন এখন নতুন প্যাকে "এসএমসি ওরস্যালাইন"

B
BN DESK | 18 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার